বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে চরম মতবিরোধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬
আন্তর্জাতিক
0
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে চরম মতবিরোধ

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে চরম মতবিরোধ

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ইরানকে মোকাবিলা করার ভবিষ্যৎ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ ও টানাপোড়েন শুরু হয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যকার এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে এই দূরত্বের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

মার্কিন সূত্রমতে, গত রোববারও এই দুই নেতার মধ্যে কথা হয়েছিল। ওই সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি সপ্তাহের শুরুতেই ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন স্লেজহ্যামার’। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মাথায় ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্রদের অনুরোধে তিনি মঙ্গলবারের এই হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। এরপর থেকেই মূলত পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় একটি কূটনৈতিক রূপরেখা তৈরির চেষ্টা চলছে।

হামলা স্থগিত করার এই মার্কিন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার প্রায় এক ঘণ্টাব্যাপী চলা ওই ফোনালাপে তিনি ট্রাম্পকে সরাসরি জানান যে, আক্রমণ বাতিল করা একটি ‘বড় ভুল’ ছিল। ইসরায়েলি সূত্রগুলো বলছে, নেতানিয়াহুর যুক্তি হলো— পদক্ষেপ নিতে দেরি করা বা কূটনীতির পথে হাঁটার অর্থই হলো ইরানকে সময়ক্ষেপণ ও প্রস্তুতির বাড়তি সুবিধা দেওয়া। ইসরায়েল শুরু থেকেই তেহরানের বিরুদ্ধে আগ্রাসী সামরিক অভিযানের পক্ষে। তাই ট্রাম্পের এমন পিছু হটার সিদ্ধান্তে নেতানিয়াহু ও তাঁর শীর্ষ কর্মকর্তারা রীতিমতো হতাশ ও উদ্বিগ্ন।

ইসরায়েলের ক্রমাগত চাপ সত্ত্বেও আপাতত একটি শান্তিচুক্তির ওপরই জোর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইরান পরিস্থিতি নিয়ে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। হয় একটি চুক্তি হবে, না হয় আমরা এমন কঠোর পদক্ষেপ নেব যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।”

ফোনালাপে নেতানিয়াহুর চাপের বিষয়ে প্রশ্ন করা হলে, পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ যে নিজের হাতেই রয়েছে সেই ইঙ্গিত দিয়ে ট্রাম্প স্পষ্ট বলেন, “আমি যা চাইব, তিনি (নেতানিয়াহু) তা-ই করবেন।” তিনি আরও যোগ করেন, কূটনীতির মাধ্যমে যদি প্রাণ বাঁচানো সম্ভব হয়, তবে এ ক্ষেত্রে আরও কয়েকটা দিন সময় দেওয়া উচিত।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো নিয়মিত বার্তা বিনিময় চলছে। তবে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি এবং বিদেশে আটকে থাকা সম্পদ ছাড়ের মতো প্রধান ইস্যুগুলোতে ইরান তাদের মূল দাবি থেকে একচুলও পিছু হটেনি। ফলে মধ্যস্থতা চললেও চূড়ান্ত চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত। তবে ট্রাম্পও সতর্ক করে দিয়েছেন যে, কাঙ্ক্ষিত প্রস্তাব না পেলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ এখনো পুরোপুরি খোলা রয়েছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowInternational News BDIran US Conflict 2026Middle East CrisisOperation SledgehammerPakistan Mediation IranTrump Netanyahu Phone CallUS Israel Relationsআন্তর্জাতিক সংবাদইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাডোনাল্ড ট্রাম্পবাংলা ফ্লোবেনিয়ামিন নেতানিয়াহুভূরাজনীতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বিপজ্জনক বাধা
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বিপজ্জনক বাধা

মে ২১, ২০২৬
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

মে ২১, ২০২৬
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র

মে ২১, ২০২৬
পরবর্তী পোস্ট
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বিপজ্জনক বাধা

কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বিপজ্জনক বাধা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৩)
  • অন্যান্য খেলা (৩৩)
  • অপরাধ (৬২)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯১)
  • আন্তর্জাতিক (৭৩৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৪০৯)
  • খেলা (৩০২)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৭৪)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮২)
  • ধর্ম ও জীবন (২৩)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৩)
  • ফুটবল (২৫৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৬২৩)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫২)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৯)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৬)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৮৯৯)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৪৮)
  • রাজনীতি (৪৭১)
  • লাইফস্টাইল (১৩৬)
  • শিক্ষা (১৫৩)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৪)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মুম্বাইয়ের মেয়ে থেকে তামিল আইকন মে ২১, ২০২৬
  • আজ বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’ মে ২১, ২০২৬
  • প্রকাশ্যে ক্ষমা চাইলেন বরুণ ধাওয়ান মে ২১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান