শনিবার, আগস্ট ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অপরাধ

টিটন হত্যায় পিচ্চি হেলালসহ চারজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৬
অপরাধ, বাংলাদেশ
0
টিটন হত্যায় পিচ্চি হেলালসহ চারজনের নামে মামলা

টিটন হত্যায় পিচ্চি হেলালসহ চারজনের নামে মামলা

0
শেয়ার হয়েছে
12
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন। তবে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে কারাগার থেকে জামিনে মুক্তির পর নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন টিটন। একটি গরুর হাটের ইজারা (শিডিউল) নেওয়া কেন্দ্র করে পিচ্চি হেলাল, কিলার বাদল ও ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এর জেরে প্রতিপক্ষ সমঝোতার কথা বলে ডেকে নিয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় টিটনের ওপর হামলা চালায়। মোটরসাইকেলে আসা অস্ত্রধারী ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২৯ এপ্রিল ভোরে যশোর থেকে এসে নিহতের বড় ভাই লাশ শনাক্ত করেন এবং নিউমার্কেট থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

এদিকে পুলিশের একাধিক সূত্র থেকে এই হত্যাকাণ্ডের পেছনে আরও বেশ কিছু কারণ উঠে এসেছে। জানা গেছে, কাইল্লা বাদলের স্ত্রীকে একটি বাসায় রাখা নিয়ে বাদলের সঙ্গে এবং ধানমন্ডি এলাকায় ডিপিডিসির কাজ থেকে চুরি করা তারের লক্ষ লক্ষ টাকার ভাগাভাগি নিয়ে মেহেদী হাসান রুবেল ওরফে ‘তারচোর রুবেল’-এর সঙ্গে টিটনের দ্বন্দ্ব চলছিল। এ ছাড়া জেল থেকে বের হয়ে পিচ্চি হেলালের দলে যোগ দেওয়ায় আরেক শীর্ষ সন্ত্রাসী সাজেদুল হক ইমনের (যিনি সম্পর্কে টিটনের ভগ্নিপতি) সঙ্গেও তাঁর তীব্র বিরোধ তৈরি হয়। যদিও মামলায় ইমনের নাম দেওয়া হয়নি। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দারা মাঠে কাজ করছে এবং এরই মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে; দ্রুতই এ বিষয়ে ভালো ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে থাকা টিটন ছিলেন দেশের অপরাধজগতের পরিচিত নাম। নব্বইয়ের দশকের শুরুর দিকে অপরাধজগতে প্রবেশ করা টিটন একাধিক হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১৪ সালে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়। তবে গত ২০২৪ সালের আগস্টে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তিনি।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowCrime News BDDB PoliceDhaka Crime NewsNew Market MurderPicchi HelalTop Terrorist Titonঅপরাধজাতীয় সংবাদনিউমার্কেট হত্যাকাণ্ডপিচ্চি হেলালবাংলা ফ্লোশীর্ষ সন্ত্রাসী টিটন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক
বাংলাদেশ

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

আগস্ট ১, ২০২৬
উত্তরায় র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
বাংলাদেশ

উত্তরায় র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশ

সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দীন পাটওয়ারী

আগস্ট ১, ২০২৬
পরবর্তী পোস্ট
দুইটি চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দুইটি চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি

তানজিকার প্রথম প্রেমিক আজও অবিবাহিত!

ভারতের ‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি রুনা লায়লা

ভারতের ‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি রুনা লায়লা

প্রস্তাবিত সংবাদ

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

আগস্ট ১, ২০২৬
মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

আগস্ট ১, ২০২৬
আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আগস্ট ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১, ২০২৬
এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের

এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের

আগস্ট ১, ২০২৬
স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচার ৭ সহজ উপায়

স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচার ৭ সহজ উপায়

আগস্ট ১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (76)
  • অর্থনীতি (102)
  • আদালত (103)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (405)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (327)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,921)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (60)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’ আগস্ট ১, ২০২৬
  • মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক আগস্ট ১, ২০২৬
  • আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ আগস্ট ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান