Sunday, July 5, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

ভারতের কাছে হার: ড্রেসিংরুমে চরম হতাশা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
February 16, 2026
ক্রিকেট, খেলা, স্পোর্টস
0
ভারতের কাছে হার: ড্রেসিংরুমে চরম হতাশা

ভারতের কাছে হার: ড্রেসিংরুমে চরম হতাশা

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আইসিসি ইভেন্ট মানেই যেন ভারতের জয়জয়কার আর পাকিস্তানের হাহাকার—কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরও একবার সেই চেনা চিত্রনাট্যই মঞ্চস্থ হলো। ভারতের ১৭৬ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ৬১ রানে মুখ থুবড়ে পড়া পাকিস্তান এখন দিশেহারা। তবে এই শোচনীয় হারের জন্য ভাগ্য বা টসকে নয়, বরং নিজেদের ‘মস্তিষ্কের বিভ্রাট’ আর হঠকারী মানসিকতাকেই কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানের হেড কোচ মাইক হেসন।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে হেসন অকপটে স্বীকার করলেন, ভারতের রান দেখে তার শিষ্যরা ড্রেসিংরুমেই স্নায়ুচাপে ভুগছিল। তার ভাষায়, ‘‘স্কোরবোর্ডে ভারতের রান দেখে ব্যাটাররা ভেবেছিল শুরু থেকেই বোধ হয় ‘সুপারম্যান’ হয়ে খেলতে হবে!’’ ভারতের সংগ্রহ প্রত্যাশার চেয়ে অন্তত ২৫ রান বেশি ছিল, আর সেই চাপ সামলাতে গিয়েই বাবর আজম, সাইম আইয়ুবরা উইকেটের কন্ডিশন ভুলে অহেতুক শট খেলেছেন। বুমরাহ’র আগুনের সামনে সাইমের অসহায় আত্মসমর্পণ কিংবা মিডল অর্ডারের ধস—সবই ছিল পরিকল্পনার বাইরে গিয়ে খেলার খেসারত।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও হেসন তা উড়িয়ে দিয়েছেন। তার দাবি, পিচের যা চরিত্র ছিল, তাতে আগে বোলিং করাটাই যৌক্তিক ছিল। বল প্রথম ইনিংসে দ্বিগুণ স্পিন করেছে। সমস্যা সিদ্ধান্তে ছিল না, ছিল প্রয়োগে (execution)। দিনের আলোর সঙ্গে রাতের ম্যাচের তুলনা না টেনে তিনি সাফ জানালেন, চাপের মুখে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রাও যখন পরিকল্পনা ভুলে যায়, তখন ফল এমন হওয়াই স্বাভাবিক।

ভারতের কাছে হেরে পাকিস্তান এখন বড় বিপদে। পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে যুক্তরাষ্ট্রেরও নিচে (তৃতীয় স্থানে)। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আগামী ১৮ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে নামতে হবে সালমান আলী আগার দলকে। জটিল সমীকরণের প্যাঁচে না পড়তে চাইলে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: ColomboCricket AnalysisIndia vs PakistanMike HessonPakistan CricketT20 World Cup 2026মাইক হেসন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

‘মাঠে লাথি মেরে পরে জার্সি চেয়েছে’, কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
খেলা

‘মাঠে লাথি মেরে পরে জার্সি চেয়েছে’, কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা

July 4, 2026
ব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্জেন্টিনাব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলা

ব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্জেন্টিনা

July 4, 2026
ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি
খেলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি

July 4, 2026
পরবর্তী পোস্ট
১ মিলিয়ন ডলারের লড়াই: জিএসএল ফিরছে জুলাইয়ে

১ মিলিয়ন ডলারের লড়াই: জিএসএল ফিরছে জুলাইয়ে

১৭ মিনিটেই ৪ গোল: আর্সেনালের টর্নেডো!

১৭ মিনিটেই ৪ গোল: আর্সেনালের টর্নেডো!

স্বরাষ্ট্র থেকে সোজা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র থেকে সোজা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (829)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (378)
  • চলচ্চিত্র (13)
  • চাকরি (85)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (313)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,808)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (983)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (480)
  • লাইফস্টাইল (152)
  • শিক্ষা (167)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (55)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • টানা ২৪ ঘণ্টা উপবাস: শরীরে কী ঘটে, জানুন উপকারিতা ও ঝুঁকি July 5, 2026
  • ভোরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কারণ কী? July 5, 2026
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার July 5, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান