বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি, বুধবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রেকর্ডকৃত এই ভাষণটি আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, সিইসি তার ভাষণে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী সামগ্রী বিতরণ পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরবেন। একইসঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






