বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৭ লাখ ৩০ হাজারেরও বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিদেশে পাঠানো হয়েছিল, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসে পৌঁছেছে। অন্যদিকে, দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী, কারাবন্দি ও অক্ষম ভোটারদের পাঠানো ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালটের মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট ফেরত এসেছে। ইসি আরও জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ব্যালট পেপার পৌঁছাবে, কেবল সেগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
বাংলাফ্লো/এফআইআর






