ধর্ম ও জীবন ডেস্ক
ঢাকা: মসজিদুল হারামের প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবজুড়ে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া প্রদান নিশ্চিত করতে মোট আটজন জ্যেষ্ঠ আলেমকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে, যার অংশ হিসেবে এই নিয়োগ কার্যকর হলো।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বালিলাকে জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতারের মক্কা শাখায় এই দায়িত্ব দেওয়া হয়। রাজকীয় নির্দেশনার আওতায় নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো—অপ্রাতিষ্ঠানিক ও বিভ্রান্তিকর ফতোয়া রোধ করা এবং মধ্যপন্থী ইসলামি মূলনীতির আলোকে সাধারণ মানুষ ও হজযাত্রীদের সঠিক ধর্মীয় দিকনির্দেশনা দেওয়া।
মক্কা ছাড়াও মদিনা অঞ্চলের জন্য শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার এবং অন্যান্য অঞ্চলের জন্য আরও ছয়জন বিশিষ্ট আলেমকে মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






