বিনোদন ডেস্ক
ঢাকা: দুই দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছে সালমান খান ও ভূমিকা চাওলা অভিনীত বলিউডের কালজয়ী রোমান্টিক ট্র্যাজেডি ‘তেরে নাম’। ভারতের শীর্ষ সিনেমা চেইন পিভিআর (PVR) ও আইনক্স (INOX) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সীমিত সময়ের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।
ফেব্রুয়ারি মাসজুড়ে ‘প্রেম উদযাপন’ উপলক্ষ্যে পিভিআর ও আইনক্স বেশ কয়েকটি আইকনিক বলিউড সিনেমা পুনরায় মুক্তি দিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাইয়ের ‘দেবদাস’ এবং ২০ ফেব্রুয়ারি অজয় দেবগনের ‘যুবা’ মুক্তি পাবে। আর মাসের শেষ দিকে, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি দর্শকরা আবারও বড় পর্দায় ‘রাধে’র সেই ট্র্যাজিক প্রেমের গল্প, হৃদয়বিদারক দৃশ্য এবং জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও ছবিটি দেখার ব্যাপক আগ্রহ তৈরি হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






