বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনের সময়কাল নির্ধারণ করা হয়েছে বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) থেকে শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ‘আপসহীন নেত্রী’র মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।
কর্মসূচি: রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এই তিন দিন যা যা পালিত হবে:
পতাকা অর্ধনমিত: বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আগামী শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে এই ৩ দিনের শোক এবং বুধবার সাধারণ ছুটির ঘোষণা দিয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






