বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) তাদের এমএমএস প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অফিসার’ পদে দক্ষ ও যোগ্য প্রার্থী খুঁজছে। গত ১৫ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা: এসএমসি এই পদে ১ জনকে নিয়োগ দেবে। আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর ওষুধ পণ্য বিপণন বা পুষ্টি কেন্দ্রিক জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও সুযোগ-সুবিধা: এটি একটি চুক্তিভিত্তিক চাকরি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে। নারী ও পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪০ বছর। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থীরা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এসএমসি-র অফিশিয়াল ওয়েবসাইট বা নির্দিষ্ট চাকরির পোর্টালে গিয়ে বিস্তারিত জেনে আবেদন সম্পন্ন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট
বাংলাফ্লো/এফআইআর






