রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

ফেসবুকে নির্বাচনবিরোধী বার্তা: ব্যক্তিগত চ্যাটের জেরে মিয়ানমারে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৫
আন্তর্জাতিক
0
ফেসবুকে নির্বাচনবিরোধী বার্তা: ব্যক্তিগত চ্যাটের জেরে মিয়ানমারে গ্রেপ্তার ১

ফেসবুকে নির্বাচনবিরোধী বার্তা: ব্যক্তিগত চ্যাটের জেরে মিয়ানমারে গ্রেপ্তার ১

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: মিয়ানমারের জান্তা সরকার ভিন্নমত দমনে কঠোর অবস্থান নিয়েছে। ব্যক্তিগত ফেসবুক চ্যাটে আসন্ন নির্বাচনবিরোধী বার্তা পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খাইং সোয়ে (৫৮)। তিনি ইয়াঙ্গুনের নিকটবর্তী বোগিওক গ্রামের বাসিন্দা। জান্তার বিবৃতিতে বলা হয়েছে, খাইং সোয়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেঞ্জারে নির্বাচনবিরোধী বার্তা পাঠিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা এবং জনসাধারণকে বিভ্রান্ত করা। তবে কর্তৃপক্ষ কীভাবে ব্যক্তিগত মেসেঞ্জার আলাপচারিতায় প্রবেশ করেছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে জান্তা সরকার ব্যাপক নতুন আইন প্রণয়ন করেছে। এই আইনের আওতায় নির্বাচন নিয়ে প্রতিবাদ বা সমালোচনার শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। খাইং সোয়েকে এই নতুন আইনের আওতায়ই গ্রেপ্তার করা হয়েছে।

শুধু খাইং সোয়ে নন, নির্বাচনবিরোধী ফেসবুক পোস্ট এবং নির্বাচনী বিলবোর্ড নষ্ট করার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আরও ১১টি মামলা দায়ের করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান মতে, নির্বাচন ব্যাহত করার অভিযোগে জান্তা সরকার শতাধিক মামলা দায়ের করেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে ভিন্নমতাবলম্বীদের শনাক্ত করতে জান্তা সরকার ব্যাপক ইলেকট্রনিক নজরদারি জোরদার করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, জান্তা সরকার ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সামরিক শাসন চলছে। জান্তা সরকার দাবি করছে, ডিসেম্বরের নির্বাচন দেশকে গণতন্ত্রের পথে ফেরাবে। তবে অং সান সু চির দল এনএলডিকে নিষিদ্ধ করায় এবং জান্তাবিরোধী শক্তিসমূহকে বাদ দেওয়ায় সমালোচকরা এই নির্বাচনকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই নির্বাচনে এনএলডির কোনো প্রতীক থাকছে না।
বাংলাফ্লো/এফআইআর

Tags: Aung San Suu KyiElection CrackdownFacebook ArrestHuman RightsInternational NewsJunta GovernmentKhaing SoeMilitary CoupMyanmarSurveillanceঅং সান সু চিগ্রেপ্তারজান্তা সরকারনির্বাচনফেসবুকমানবাধিকারমিয়ানমার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ
আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আগস্ট ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১, ২০২৬
এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের
আন্তর্জাতিক

এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের

আগস্ট ১, ২০২৬
পরবর্তী পোস্ট
পড়ে থাকা নবজাতককে ঘিরে কুকুরের নিরাপত্তা বলয়

পড়ে থাকা নবজাতককে ঘিরে কুকুরের নিরাপত্তা বলয়

সামান্থার সঙ্গে বিয়ের পরে বিস্ফোরক মন্তব্য রাজের প্রথম স্ত্রীর

সামান্থার সঙ্গে বিয়ের পরে বিস্ফোরক মন্তব্য রাজের প্রথম স্ত্রীর

অস্কার ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রে থাকাকালেই দেশে কারাদণ্ডের রায় জাফর পানাহির

অস্কার ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রে থাকাকালেই দেশে কারাদণ্ডের রায় জাফর পানাহির

প্রস্তাবিত সংবাদ

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬
ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

আগস্ট ১, ২০২৬
মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

আগস্ট ১, ২০২৬
আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আগস্ট ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (76)
  • অর্থনীতি (102)
  • আদালত (103)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,922)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি আগস্ট ২, ২০২৬
  • নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট আগস্ট ২, ২০২৬
  • ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’ আগস্ট ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান