দেশের স্বার্থে বিএনপি বা যে কোনো দলের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। চ্যানেল আইকে তিনি বলেন, এখন পর্যন্ত গণমাধ্যমে যা দেখা যাচ্ছে তা গুজব। আগামী নির্বাচনের জন্য কিছুদিনের মধ্যেই প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। আগামী সংসদে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।