বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনের আগে যেহেতু কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না তাই এই সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরকারে রাখা যাবেনা। এই সরকারের বিদায় সম্মানজনক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।


