৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আগামীকাল সব জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক মহাসমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের।


