ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস-চেয়ারম্যান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন শনিবার (১৮ অক্টোবর) মারা গেছেন।
শনিবার ম্যাসিব হার্ট অ্যাটাকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় নিখিল মানখিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল হাজং স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিখিল মানখিনের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।


