সুইস খাদ্য জায়ান্ট নেসলে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে। নেসলের জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে নেসপ্রেসো কফি এবং পেরিয়ার ওয়াটার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নেসলের সদরদপ্তর থেকে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাভ্রাতিলের বরাতে তথ্যটি জানিয়েছে এএফপি।
কোম্পানিটি নয় মাসের পরিসংখ্যান থেকে জানা গেছে, বিক্রয় ১.৯ শতাংশ কমে ৬৫.৯ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৮৩ বিলিয়ন ডলার) হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের মধ্যে ১২ হাজার শীর্ষপর্যায়ের পদ অন্তর্ভুক্ত রয়েছে, এরফলে কোম্পানির এক বিলিয়ন সুইস ফ্রাঙ্ক সাশ্রয় হবে।
আরও জানা গেছে, নেসলে ২০২৭ সালের শেষ নাগাদ তার সঞ্চয় লক্ষ্যমাত্রা তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করেছে, যা পূর্বের লক্ষ্যমাত্রার ২.৫ বিলিয়ন থেকে বেশি।
আর্থিক বিশ্লেষকরা আশা করছেন, নতুন সিইও গ্রুপে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সফল হবে, ২০২২ সাল থেকে নেসলের প্রবৃদ্ধিতে ধস নেমেছে। ২০২৪ সালে ফ্রান্সে শুরু হওয়া বোতলজাত পানিকে ঘিরে একটি কেলেঙ্কারিতেও নেসলের ওপরে প্রভাব পড়েছে।
২০২৫ সালের প্রথম নয় মাসে বিক্রির প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে পৌঁছেছে, যা ইতিবাচক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।


