খানাখন্দ, উঁচু-নিচু রাস্তা আর জলাবদ্ধতায় প্রায় ৮ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর মিরপুরের আনসারক্যাম্প রোডের বাসিন্দারা। বৃষ্টি হলে কোমড় পর্যন্ত পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তার দু’পাশে উঁচু সরকারি আবাসিক ভবন নির্মাণের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।