আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ইসি’র মানদণ্ড পূরণে ব্যর্থ সংস্থাগুলোকে নিবন্ধন না দেওয়ার পক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রতারণা করে পর্যবেক্ষক সংস্থা হিসেবে পরিচিতি পেয়ে কেউ যেন আর্থিক বা রাজনৈতিক সুবিধা না নিতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।


