বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

হাঁপানির ইনহেলারে বছরে ৫ লাখ গাড়ির সমপরিমাণের কার্বন নিঃসরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ইনহেলারগুলো পরিবেশের জন্যও ক্ষতিকর প্রমাণিত হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু যুক্তরাষ্ট্রেই এসব ইনহেলার থেকে বছরে যত পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তা আধা মিলিয়ন বা ৫ লাখ গাড়ির সমান।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে হাঁপানি ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) চিকিৎসায় ব্যবহৃত তিন ধরনের ইনহেলারের জলবায়ু ক্ষতিকর গ্যাস নির্গমন বিশ্লেষণ করেন। এই গবেষণাটি সোমবার জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জেএএমএ)-এ প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বীমা ও সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি (মেডিকেইড ও মেডিকেয়ার) ব্যবহাকারী রোগীদের ইনহেলারগুলো গত এক দশকে মোট ২ কোটি ৪৯ লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমপরিমাণ গ্যাস নির্গমন করেছে।

এর মধ্যে মিটারড-ডোজ ইনহেলার বা জনপ্রিয়ভাবে পরিচিত “পাফার” ইনহেলারগুলো সবচেয়ে ক্ষতিকর, যা মোট নিঃসরণের ৯৮ শতাংশের জন্য দায়ী। এসব ইনহেলারে হাইড্রোফ্লুরোআলকেন (এইচএফএ) নামের গ্যাস ব্যবহার করা হয়, যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।

অন্যদিকে, ড্রাই পাউডার ইনহেলার ও সফট মিস্ট ইনহেলার পরিবেশের জন্য তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিকর। ড্রাই পাউডার ইনহেলার রোগীর নিজস্ব শ্বাসের জোরে ওষুধ ছাড়ে, আর সফট মিস্ট ইনহেলার তরলকে সূক্ষ্ম স্প্রে আকারে রূপান্তর করে।

গবেষণার প্রধান লেখক ও ইউসিএলএ’র ফুসফুস বিশেষজ্ঞ ড. উইলিয়াম ফেল্ডম্যান বলেন, প্রতিবছর ৫ লাখ ৩০ হাজার গাড়ির সমান নিঃসরণ একটি বিশাল সংখ্যা। কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এটি সমাধানযোগ্য ইনহেলার থেকে নির্গমন কমানোর সহজ উপায় রয়েছে।

তিনি জানান, চিকিৎসাগতভাবে খুব অল্প সংখ্যক রোগীর আসলে মিটারড-ডোজ ইনহেলারের প্রয়োজন। খুব ছোট শিশুদের ক্ষেত্রে স্পেসার ব্যবহারের কারণে এগুলোর প্রয়োজন হয়, আবার বয়স্ক দুর্বল ফুসফুসের রোগীরাও কখনো এ ধরনের ইনহেলারের উপর নির্ভরশীল হন।

তবে বেশিরভাগ রোগীর জন্য ড্রাই পাউডার বা সফট মিস্ট ইনহেলারই যথেষ্ট, বলেছেন ফেল্ডম্যান। সুইডেন ও জাপানের মতো দেশে বিকল্প ইনহেলার ব্যবহারে কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি।

গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রে পরিবেশবান্ধব ইনহেলার ব্যবহারে ধীরগতি দেখা যাচ্ছে মূলত বীমা কাভারেজ ও বাজার নীতির কারণে।

সবচেয়ে প্রচলিত ওষুধ অ্যালবিউটেরল-এর ড্রাই পাউডার সংস্করণ থাকলেও তা অনেক ক্ষেত্রে বীমার আওতায় পড়ে না, ফলে দাম বেশি। অন্যদিকে ইউরোপে বহুল ব্যবহৃত বুডেসোনাইড-ফর্মোটেরলের ড্রাই পাউডার সংস্করণ যুক্তরাষ্ট্রে এখনো বাজারে আসেনি।

ড. ফেল্ডম্যান বলেন, এই গবেষণার উদ্দেশ্য রোগীদের দায়ী করা নয়, বরং নীতিনির্ধারক ও বীমা সংস্থাগুলোর কাছে পরিবর্তনের আহ্বান জানানো।

আমরা কোনোভাবেই হাঁপানি বা সিওপিডি রোগীদের কলঙ্কিত করতে চাই না, তিনি বলেন। আমাদের সমাজের দায়িত্ব হলো টেকসই উপায়ে ওষুধ রোগীদের কাছে পৌঁছে দেওয়া, আর সেটি নিশ্চিত করার দায়িত্ব সর্বোচ্চ পর্যায়ের।

একই সংখ্যার জেএএমএ-তে প্রকাশিত একটি মন্তব্যে মিশিগান বিশ্ববিদ্যালয়ের আলেকজান্ডার রবিনসহ অন্যান্য গবেষকও বলেন, নিম্ন-নিঃসরণ ইনহেলারগুলো যেন সব রোগীর নাগালের মধ্যে আসে, তা নিশ্চিত করা বীমা সংস্থা ও নীতিনির্ধারকদের দায়িত্ব।

তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে নতুন কিছু নিম্ন-নিঃসরণ ইনহেলার বাজারে আসার কথা থাকলেও সেগুলো উচ্চমূল্যের ব্র্যান্ডেড পণ্য হিসেবে বিক্রি হবে ফলে পর্যাপ্ত বীমা সুবিধাবিহীন রোগীরা এ সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

Tags: ইনহেলারকার্বন নিঃসরণযুক্তরাষ্ট্রহাঁপানি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া দেখতে চেয়ে প্রত্যাখ্যাত ইসরাইল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া দেখতে চেয়ে প্রত্যাখ্যাত ইসরাইল

জুন ১৭, ২০২৬
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত আরও দুজনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত আরও দুজনের মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬
ইরান-পাকিস্তান সীমান্তে তেল চোরাচালান ভয়াবহ মাত্রায়
আন্তর্জাতিক

ইরান-পাকিস্তান সীমান্তে তেল চোরাচালান ভয়াবহ মাত্রায়

জুন ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট

মানহীন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলে বাড়বে প্রতারণা: টিআইবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ আলু চাষ

২৪ ঘণ্টা খোলা থাকবে মদিনার কিবলাতাইন মসজিদ

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৬৮)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৬)
  • আন্তর্জাতিক (৭৮৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৪)
  • খেলা (৩৪০)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৪)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৮২)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭৩৫)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৯)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৬)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১০)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৯)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৫১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৫)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৫)
  • শিক্ষা (১৬২)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘তোমাকে আদর করে মারতে চাই’—ছাত্রীকে খুবি শিক্ষক জুন ১৮, ২০২৬
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ জুন ১৮, ২০২৬
  • রাজবাড়ীর শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার জুন ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান