বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

দুই দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। তার সফরকালে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী একিনচি। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাঁচ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এ চতুর্থ বৈঠক। আলোচনার পর একটি যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং প্রতিরক্ষা সম্পর্ককে অংশীদারত্বে উন্নীত করার দিকগুলো প্রতিফলিত হবে।

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক

সফরের প্রথম দিন সোমবার একিনচি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। আজ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আলোচনায় যেসব বিষয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে জোর দেওয়া হবে।

প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমানভাবে বেড়েছে—এই খাতও আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও কথা হবে দুই পক্ষের মধ্যে। আলোচনার খসড়া সূচিতে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, অভিবাসন ও যোগাযোগ খাতের সহযোগিতা।

এ ছাড়া সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও রোহিঙ্গা সংকটের সমাধান বিষয়েও আলোচনা হবে।

আঞ্চলিক ইস্যুর মধ্যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন থাকবে আলোচনায়। আন্তর্জাতিক অঙ্গনে ডি-৮, ওআইসি, জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় পারস্পরিক সহযোগিতা জোরদারের দিকগুলোও গুরুত্ব পাবে।

ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ

গত এক বছরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের একাধিক সফর বিনিময় হয়েছে। গত জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাটের ঢাকা সফরের পর ফেব্রুয়ারিতে আঙ্কারা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম। এপ্রিল মাসে আনতোলিয়া ডিপ্লোমেসি ফোরামে তৌহিদ হোসেনের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করেছে।

এ ছাড়া জুলাইয়ে ঢাকায় আসেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন, যিনি অধ্যাপক ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই ধারাবাহিক উচ্চপর্যায়ের যোগাযোগের পর এ বেরিস একিনচির সফরকে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ অংশীদারত্ব দৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সফরের প্রথম দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একিনচির বৈঠকও সেই ইঙ্গিত বহন করছে।

Tags: তুরস্কতুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীরপররাষ্ট্রসচিবপররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামবাংলাদেশবৈঠক
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
বাংলাদেশ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার
বাংলাদেশ

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন
বাংলাদেশ

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট

আসন্ন নির্বাচনে পরামর্শ বাস্তবায়নে ইসির সাথে নারী নেত্রীদের সংলাপ

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হচ্ছে ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

প্রস্তাবিত সংবাদ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১৭, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,141)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান