শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

সবকিছু বদলানো সম্ভব না, তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ভূমিকা রাখতে

বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

ভাষাসংগ্রামী, রবীন্দ্র–গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ফারুকী জানান, তাঁর এক বন্ধুর লেখায় তিনি দেখেছেন— কেনো শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুর পরেই উদযাপন করা হয়, জীবিত অবস্থায় কেন নয়— এমন প্রশ্ন তোলা হয়েছে।

এই প্রশ্নকে ফারুকী “ভ্যালিড” আখ্যা দিলেও ব্যাখ্যা দেন যে, সরকার এবং তিনি নিজে আহমদ রফিকের জীবিত অবস্থাতেই যোগাযোগ রেখেছিলেন ও তাঁকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন।

ফারুকী লিখেছেন, “আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে বাংলাদেশি কিংবদন্তীদের জীবন ও কাজ সেলিব্রেট করা। শিল্পকলা একাডেমি এ নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করছে। আমরা চাই, এসব অনুষ্ঠান যেন বোরিং বা অপ্রাসঙ্গিক সরকারি আয়োজন না হয়।”

তিনি জানান, সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন এক আয়োজন ইতিমধ্যেই হয়েছে এবং ৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় আয়োজন করা হচ্ছে ধ্রুপদী সংগীত সন্ধ্যার। এ অনুষ্ঠানে অংশ নেবেন এই প্রজন্মের শিল্পীরা এবং আলাউদ্দিন খাঁর নাতি সিরাজ খাঁও উপস্থিত থাকবেন।

ফারুকী বলেন, “যারা আমাদের মাঝে আছেন আর যারা চলে গেছেন— সবাইকেই আমরা উদযাপন করবো। বদরুদ্দীন উমর থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, সেলিম আল দীন, তারেক মাসুদ, এস এম সুলতান, জেমস, নাসির আলী মামুন— সবাই থাকবেন এই তালিকায়। আহমদ রফিক ভাইও ছিলেন সেই তালিকায়।”

তবে ফেব্রুয়ারিতে তাঁকে দেখতে গিয়ে বুঝেছিলেন, আহমদ রফিকের শারীরিক অবস্থা জনসম্মুখে কোনো আয়োজনের জন্য অনুপযুক্ত ছিল।

অর্থনৈতিক সহায়তা না করার অভিযোগের জবাবে ফারুকী লেখেন, “সরকার তার দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করেছে। আমরা অনেকের পাশে থেকেছি, কিন্তু প্রচার করিনি। কারণ, শিল্পী-সাহিত্যিকদের সাহায্য করে ছবি তুলে প্রচার করাটা আমাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে।”

এ বিষয়ে তিনি বলেন, “আমরা দায়িত্ব নেয়ার পর যাদের যাদের পাশে দাঁড়িয়েছি সেগুলো কোনোটাই প্রচার করিনি। আজকেও করতাম না, কিন্তু কেউ কেউ অভিযোগ করাতে বলতে হলো।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই সরকার অল্পদিনের হলেও তারা সংস্কৃতিতে বড় পরিবর্তনের জন্য কাজ করছে— “আমরা অল্পদিনের সরকার। সবকিছু বদলানো সম্ভব না। তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ভূমিকা রাখতে। কালচারাল ইনক্লুসিভনেস, জুলাই ন্যারেটিভ নিয়ে কাজ আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে করার চেষ্টা করেছি। সামনে শিল্পকলা একাডেমি গান এবং নাচের স্কুলের ব‍্যাপারে কিছু বড় উদ্যোগ নিতে যাচ্ছে। একাডেমিতে নতুন বিভাগ আসবে। ইন্টারন্যাশনাল ফিল্ম, থিয়েটার, মিউজিক ফেস্টিভ্যাল নিয়ে কাজ হচ্ছে। বিয়েনালে পুনরুজ্জীবনের কাজ চলছে।”

তিনি বলেন, “আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। পরবর্তী সরকার এসে এটাকে এগিয়ে নিয়ে যাবে।”

সব শেষে ফারুকী লেখেন, “আর আমিও মুক্তি পাবো এই কঠিন দায়িত্ব থেকে! এটা আরও কঠিন কারণ ইট ইজ আ থ‍্যাংকলেস জব। এছাড়া আমার নিজের ছবি না বানানোর যন্ত্রণাতো আছেই।”

Tags: আহমদ রফিকজেমসপ্রাবন্ধিকফারুকীবদরুদ্দীন উমরভাষা সংগ্রামীমোস্তফা সরয়ার ফারকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা
বিনোদন

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'
বিনোদন

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬
মোশাররফ করিমদের 'এক পাতিলের সংসার': ৫০তম পর্ব
বিনোদন

মোশাররফ করিমদের ‘এক পাতিলের সংসার’: ৫০তম পর্ব

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট

ঢাকায় হালকা বৃষ্টির আভাস

ট্রাম্পের শান্তি প্রস্তাবের মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ ফিলিস্তিনি

মেসির 'হ্যাটট্রিক অ্যাসিস্টে' মিয়ামির সহজ জয়

প্রস্তাবিত সংবাদ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১৭, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,141)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান