বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই ৩৩ জন কর্মকর্তার মধ্যে ২ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ৩১ জন নিয়মিত পদের বিপরীতে পদোন্নতি পেয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থল বা দায়িত্ব সম্পর্কে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






