রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

২০তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫
- সেমি লিড, শিক্ষা
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া প্রতিষ্ঠানটি সফলতার ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে৷

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করেন। আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, মেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে দিবসটি।

প্রতিবছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও এবার কালীপূজা বা শ্যামাপূজার ছুটি উপলক্ষে তা দুই দিন পিছিয়ে ২২ অক্টোবরে উদ্‌যাপন করার কথা ছিল, তবে সেটিও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে স্থগিত হয়। এরপর ২২ অক্টোবর এক জরুরি সভায় ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এবারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো ‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নে জয়ে অটল প্রাণ’।

ছবি: জবি প্রতিনিধি

দিবস উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক পরিক্রমা করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এরপর সকাল সাড়ে দশটায় শহিদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী। এতে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম, চিত্র এবং আলোকচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিতদের মনোযোগ আকর্ষণ করে।

দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এসময় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, গত এক বছরে দায়িত্ব পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ে নানা শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পেরেছি। আমাদের অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাই ভালোভাবে অবগত। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেট ছিল অত্যন্ত সীমিত; বর্তমানে সেই বাজেট উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে

তিনি আরও বলেন, শিগগিরই বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে, যা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য গবেষণায় উৎসাহ জোগাবে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সময়সাপেক্ষ হলেও আমরা এই সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছি; আশা করছি আগামী বছরের মধ্যে আংশিক সমাধান সম্ভব হবে।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো—এই প্রত্যাশাই আজকের দিনে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ইতোমধ্যে আংশিক অগ্রগতি সাধিত হয়েছে, এবং আরও বিস্তৃত সমাধানের জন্য কাজ চলছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতাই জবিকে আরও সমৃদ্ধ, আধুনিক ও গৌরবময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।

এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: উদযাপনজগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শিক্ষা মন্ত্রণালয়ে টাকার খেলা: পরিকল্পনা উপদেষ্টা
শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ে টাকার খেলা: পরিকল্পনা উপদেষ্টা

জানুয়ারি ২৯, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি: নির্বাচন ও গণভোট উপলক্ষে বন্ধ ঘোষণা
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি: নির্বাচন ও গণভোট উপলক্ষে বন্ধ ঘোষণা

জানুয়ারি ২৮, ২০২৬
আসন্ন গণভোট: কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা
শিক্ষা

আসন্ন গণভোট: কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা

জানুয়ারি ২৮, ২০২৬
পরবর্তী পোস্ট

শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে: সারজিস

আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে: মঈন খান

দুর্নীতির অভিযোগে গণপূর্তের প্রকৌশলী মঈনুল ইসলাম বাধ্যতামূলক অবসরে

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৬)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৮৬)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৪৯৬)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৫১)
  • খেলা (১৬৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৫)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৫৮)
  • ধর্ম ও জীবন (৯)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪০)
  • ফুটবল (২২৭)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৩৬)
  • বাংলাদেশ (১,১২১)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৩৯)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৪)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৪১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪১৩)
  • লাইফস্টাইল (৬৯)
  • শিক্ষা (১০০)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৫৯)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৭)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বাছাইপর্বে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: শেষ চারের লড়াইয়ে ভারত-পাক দ্বৈরথ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • ৮৮ বছরে থামল মোহামেডানের সাবেক তারকার জীবনলড়াই ফেব্রুয়ারি ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান