রাজনীতির পালাবদলে আবারও নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর নানান হিসেব নিকেশ, সমীকরণ। রাজনীতির মাঠ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিতে এবার জাতীয় নির্বাচনে প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তাদের অংশগ্রহণ প্রক্রিয়া বন্ধ করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করছে বিএনপির প্রতিনিধিদল।


