কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে এক তরুণীর বিয়ের ছবি ঘুরপাক খাচ্ছে! ছবিগুলোতে দুজনের পোশাক, হাসি এবং ফ্রেম দেখে অনেকে ধারণা করছেন, আমেরিকায় বিয়েটা সেরে ফেলেছেন জায়েদ খান।
কেউ লিখেছেন, ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই।’ তবে কাকে বিয়ে করেছেন বা আদৌ বিয়ে কিনা এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এবার চ্যানেল আই অনলাইনকে নিজেই এ বিষয়ে পরিস্কার জানালেন জায়েদ।
আমেরিকা থেকে এই চিত্রনায়ক বলেন,“আমার বিয়ের ছবি ও নিউজ সব ফেক, গুজব। যারা এগুলো ছড়িয়েছে ওরাই ভালো জানে কেন করেছে। আমি এসব কেয়ার করি না।”
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে একটি বিয়ের আয়োজনে পারফর্ম করতে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে বিয়ের আসরে তার সঙ্গে ছবি তোলা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। ২০২৪ সালের মাঝামাঝি তিনি ব্যক্তিগত কাজে দেশ ত্যাগ করেন। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আর দেশে ফেরেননি তিনি। বর্তমানে সেখানে থেকে অনুষ্ঠান উপস্থাপনাসহ বিভিন্ন স্টেটে পারফর্ম করছেন।






