রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

জাপানের ‘আয়রন লেডি’ সানায়ে তাকাইচি কে?

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো সানায়ে তাকাইচির, যার লক্ষ্য মার্গারেট থ্যাচারের মতো হওয়া। যিনি বর্তমানে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। দুই দফা ব্যর্থতার পর অবশেষে ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। এই জয় তাকাইচিকে নিয়ে যাচ্ছে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায়।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

একসময় টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন তাকাইচি। এখন তাকে নেতৃত্ব দিতে হবে এক এমন রাজনৈতিক দলকে, যা জনঅবিশ্বাসের মধ্য দিয়ে টিকে থাকতে লড়ছে এবং একদিকে আবার ডানপন্থি উত্থানের চাপ সামলাতে হচ্ছে।

১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্ম নেওয়া তাকাইচির বাবা ছিলেন অফিসকর্মী, মা ছিলেন পুলিশ কর্মকর্তা। রাজনীতি ছিল তার পরিবারের বাস্তবতা থেকে বহু দূরের বিষয়। তরুণ বয়সে তিনি হেভি মেটাল সঙ্গীতের ভক্ত ছিলেন, ড্রাম বাজাতে গিয়ে ঘন ঘন স্টিক ভেঙে ফেলার কারণে তিনি বহু স্টিক বহন করতেন বলেই পরিচিতি পান। একই সঙ্গে তিনি স্কুবা ডাইভার ও গাড়িপ্রেমী ছিলেন। তার প্রিয় টয়োটা সুপ্রা এখন নারা শহরের এক জাদুঘরে সংরক্ষিত।

টেলিভিশন উপস্থাপক হিসেবে কিছুদিন কাজ করার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন।

১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য উত্তেজনার সময় তাকাইচি মার্কিন কংগ্রেসওমেন প্যাট্রিসিয়া শ্রোডারের অফিসে কাজ করেন। সেখানেই তিনি উপলব্ধি করেন, অনেক আমেরিকান জাপান, চীন ও দক্ষিণ কোরিয়াকে একইভাবে দেখে ভাষা ও সংস্কৃতির পার্থক্য উপেক্ষা করে। সেখান থেকেই তার দৃঢ় বিশ্বাস জন্ম নেয়, “যদি জাপান নিজেকে রক্ষা করতে না পারে, তবে তার ভাগ্য নির্ধারিত হবে অন্যের হাতেই।”

১৯৯২ সালে স্বাধীন প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে পরাজিত হলেও এক বছর পর সংসদে আসন জেতেন। ১৯৯৬ সালে এলডিপিতে যোগ দেন এবং এখন পর্যন্ত ১০ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এলডিপির অন্যতম কণ্ঠশালী রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত।

সরকারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রণালয়ে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ড তার দখলে।

২০২১ সালে তাকাইচি প্রথমবার দলের নেতৃত্ব প্রদানে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ফুমিও কিশিদার কাছে পরাজিত হন। ২০২৪ সালে আবার চেষ্টা করে শিগেরু ইশিবার কাছে হারেন। অবশেষে ২০২৫ সালে তৃতীয় প্রচেষ্টায় তিনি জয়ী হন এবং প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যান।

সাম্প্রতিক নির্বাচনী প্রচারে তিনি শিশুদের বলেন, “আমার লক্ষ্য জাপানের আয়রন লেডি হওয়া।”

রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত তাকাইচি বিবাহিত নারীদের নিজের নাম রাখার আইনের বিরোধী এবং সমলিঙ্গ বিবাহেরও বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা নমনীয়তা দেখিয়েছেন ডে-কেয়ার সুবিধা বাড়ানো, বেবিসিটার খরচ আংশিক করমুক্ত করা এবং কর্পোরেট ডে-কেয়ার সুবিধায় কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি নারীর স্বাস্থ্য, গৃহকর্মী ও সেবাশ্রম খাতের উন্নয়ন এবং বয়স্ক জনগোষ্ঠীর যত্ন বৃদ্ধির নীতি প্রস্তাব করেছেন।

তিনি বলেন, আমি জীবনে তিনবার নার্সিং ও কেয়ারগিভিংয়ের অভিজ্ঞতা পেয়েছি। তাই আমি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ সন্তান, বৃদ্ধ বা পরিবারের সদস্যের যত্ন নিতে গিয়ে নিজের কর্মজীবন ত্যাগ করতে বাধ্য হবে না।

তাকাইচি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আবের অর্থনৈতিক নীতি আবেনমিক্স পুনরুজ্জীবিত করার।

তবে তাকাইচি বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে নিয়মিত যান যেখানে জাপানের যুদ্ধাপরাধীদেরও স্মরণ করা হয়। তিনি সংবিধান সংশোধন করে জাপানের আত্মরক্ষা বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছেন।

১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই এলডিপি জাপানের রাজনীতিতে প্রভাবশালী, তবে বর্তমানে দলটি জনঅসন্তোষ, অর্থনৈতিক স্থবিরতা ও জনসংখ্যা হ্রাসের কারণে দুর্বল অবস্থায় আছে।

তাকাইচি এলডিপির ডানপন্থী শাখার প্রতিনিধি এবং তাকে নির্বাচিত করার মাধ্যমে দলটি হারানো রক্ষণশীল ভোটারদের ফেরাতে চায়, যাদের অনেকেই জাপান ফার্স্ট স্লোগান তোলা দূর-ডানপন্থি সানসেইতো দলে যোগ দিয়েছেন। সানসেইতো সম্প্রতি সংসদে ১টি থেকে বেড়ে ১৫টি আসন পেয়েছে, আর এলডিপি দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

নেতৃত্ব নির্বাচনের পর তাকাইচি বলেন, আমাদের সবচেয়ে কঠোর সমালোচনা এসেছে আমাদের মূল সমর্থক রক্ষণশীল ও দলীয় সদস্যদের কাছ থেকে। জাপানের বর্তমান ও ভবিষ্যতের জন্য এলডিপিকে পরিবর্তন আনতেই হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেব এবং ভারসাম্যপূর্ণভাবে দেশ পরিচালনা করব।

জাপানের পার্লামেন্ট আগামী ১৫ অক্টোবর তাকাইচিকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।

Tags: আয়রন লেডিজাপানপ্রথম নারী প্রধানমন্ত্রীসানায়ে তাকাইচি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মাস্কাটে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: মিসাইল ইস্যুতে অনড় তেহরান
আন্তর্জাতিক

মাস্কাটে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: মিসাইল ইস্যুতে অনড় তেহরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঠেকাতে তৎপর এরদোয়ান, ওমানে গুরুত্বপূর্ণ বৈঠক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঠেকাতে তৎপর এরদোয়ান, ওমানে গুরুত্বপূর্ণ বৈঠক

ফেব্রুয়ারি ৬, ২০২৬
৪ বছরের যুদ্ধে ৫৫ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন: জেলেনস্কির স্বীকারোক্তি
আন্তর্জাতিক

৪ বছরের যুদ্ধে ৫৫ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন: জেলেনস্কির স্বীকারোক্তি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
পরবর্তী পোস্ট

গভীর রাতে ৬.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

ভারতের দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ব্রিজ, নিহত ৬

ভারতের ‘বিরুদ্ধে’ দাঁড়িয়ে স্বর্ণপদক পাচ্ছেন মহসিন

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৭)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৯০)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৫১৪)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৬২)
  • খেলা (১৮৩)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৮)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬১)
  • ধর্ম ও জীবন (১১)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪১)
  • ফুটবল (২৩০)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৪০)
  • বাংলাদেশ (১,১৪৬)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪০)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৭৪)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪২১)
  • লাইফস্টাইল (৭৬)
  • শিক্ষা (১০৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬২)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’ ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • বাংলাদেশে পৌঁছাল ৪ লাখ ২২ হাজার ব্যালট ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান