চট্টগ্রামে এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ শুরুর আগে প্রথম দুই টি-টুয়েন্টির জন্য দল ঘোষণা করেছিল বোর্ড। তৃতীয় ম্যাচের স্কোয়াডে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত দল নিয়েই হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে লিটন দাসের দল।
আগামী ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটোন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ টি-টুয়েন্টি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
শেষ টি-টুয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হানান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


