শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

ফিল্ম থেকে দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই!

‘লিটল মিস ক্যাওস’ নিয়ে আত্মবিশ্বাসী অভিনয়শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

চরকিতে আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। ফিল্মটি মুক্তি পাচ্ছে ৮ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর)। তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি।

এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। ফিল্মটিতে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, আছেন দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। তবে সিনেমাটির প্রাণ ভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।

চরকি অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’ এর গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ’লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ–পোশাকে আড়াল করতে চায়।

ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী জানান, গল্পটি তরুণদের খুব ভালো লাগবে। সাদনিমা বলেন, ‘এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা যারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি–সার্কাজম আছে। আর আমিই যেহেতু ‘লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন–অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।

ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও মারুফ নিজে কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে (খাবারের গাড়ি) খাবার বিক্রি করে সে। বিশ্ববিদ্যালয়ে ইরার ক্যাওস তৈরির একমাত্র উপলক্ষ সে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘লিটল মিস ক্যাওস’–এর ট্রেলার ও স্পার্ক। সেসব ভিডিওতে কিছুটা হলেও পাওয়া গেছে ইরা ও মারুফের রসায়ন। বন্ধুত্ব, ঝগড়া, ভুল বোঝাবুঝি– সবই প্রকাশ পেয়েছে তাদের সংলাপে।

মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। তিনি মনে করেন রোমান্স, কমেডি একটু ভিন্নভাবে এসেছে এই ফিল্মে। নাওভী বলেন, ‘এই ফিল্মে একটু একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ হয়েছে সিনেমায়। দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই। আশা করছি দর্শকদের খুবই ভালো লাগবে। এটা বলার সাহস পাচ্ছি, কারণ আমরা যখন শুটিং করেছি তখনই মনে হচ্ছিল কাজটা মজা হচ্ছে।

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মে ইরা চরিত্রের বন্ধু হিসেবে অভিনয় করেছেন ক্রিস্টাল ডি’রোজারিও, আইশা খান। আর তামজিদ তন্ময় অভিনয় করেছেন মারুফের বন্ধুর চরিত্রে।

নির্মাতা হিসেবে আগেও কাজ করেছেন তবে এবারই প্রথম নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। ‘লিটল মিস ক্যাওস’ গল্পটাকে তিনি ‘রোমান্টিক ড্রামেডি’ ঘরানার বলতে চান। তার ভাষ্যে, ‘মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে আমাদের সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যান একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়?’

‘লিটল মিস ক্যাওস’-এ মেট্রোপলিটনের তরুণদের প্রতিনিধিত্ব করেছেন ইরা ও মারুফ। ইরার ঝড় গুলো কীভাবে মারুফের মধ্যে শান্ত একটা ঠিকানা খুঁজে পায়, সেই গল্পই বলতে চেয়েছেন বলে জানান রীমা। ফিল্মটির গল্প ও সংলাপ লিখেছেন মাহমুদা সুলতানা রীমা। নির্মাতার সঙ্গে ‘রাইটার্স সিটি’ লিখেছে চিত্রনাট্য।

Tags: আইশা খানওটিটিওয়েব ফিল্মচরকিনাওভীলিটল মিস ক্যাওসসিনেমা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

১২ বছর পর ফিরছে শাহরুখ-ফারাহ জুটি
বিনোদন

১২ বছর পর ফিরছে শাহরুখ-ফারাহ জুটি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
জরিমানা দিতেই হবে বিজয়কে, তবে খোলা রইল আপিলের পথ
বিনোদন

জরিমানা দিতেই হবে বিজয়কে, তবে খোলা রইল আপিলের পথ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
‘চিঠি হাতে পেলেই অনুভূতি জানাব’: রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে ববিতা
বিনোদন

‘চিঠি হাতে পেলেই অনুভূতি জানাব’: রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে ববিতা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
পরবর্তী পোস্ট

পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে সংসদ সদস্য হওয়া যাবে না

জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চায় জামায়াতে ইসলামি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৭)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৯০)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৫১৪)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৬২)
  • খেলা (১৮৩)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৮)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬১)
  • ধর্ম ও জীবন (১১)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪১)
  • ফুটবল (২৩০)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৪০)
  • বাংলাদেশ (১,১৪৪)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪০)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৭৩)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪২১)
  • লাইফস্টাইল (৭৬)
  • শিক্ষা (১০৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬২)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • ‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’: হেফাজত আমির ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান