ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ‘কমার্শিয়াল এয়ার কন্ডিশনার – এইচভিএসি সিস্টেমস’ বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে ৫ জন দক্ষ কর্মী খুঁজছে। গত ১৩ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিশেষ যোগ্যতা হিসেবে মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং এমএস অফিসসহ কম্পিউটার পরিচালনার মৌলিক জ্ঞান থাকতে হবে। চাকরিতে শুধুমাত্র ২৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকায়। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাসের সুবিধা থাকবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী লভ্যাংশের শেয়ার (Profit Share) এবং প্রতি বছর বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুযোগ রয়েছে।
বিস্তারিত পাবেন এই লিংকে- https://bdjobs.com/jobs/details/1449436?ln=1
বাংলাফ্লো/এফআইআর






