চীনের পণ্যের ওপর শুল্ক ৫৭ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। সাউথ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শক্তিধর দু’দেশের নেতা। আগামী বছরের এপ্রিলে ট্রাম্প চীন সফর করবেন বলেও বৈঠক শেষে জানানো হয়।


