ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিচ্ছে । যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ভেনিজুয়েলা উপকূলের পাঠিয়েছে, যা এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়িয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মাদুরো বলেন, তারা মিথ্যা কাহিনী বানাচ্ছে যা অপরাধমূলক ও সম্পূর্ণ ভুয়া গল্প। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করার অভিযোগও করেন।
এদিকে ট্রাম্প মাদুরোকে অপরাধচক্র “ট্রেন ডি আরাগুয়া”-এর নেতা বলে অভিযুক্ত করেছেন, যদিও তার কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
মার্কিন হামলায় এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জাতিসংঘ বিশেষজ্ঞরা এসব হামলাকে অবৈধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন।
ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, সম্ভাব্য গোপন হামলা ঠেকাতে দেশজুড়ে উপকূলীয় সামরিক মহড়া চলছে।
এদিকে, মাদুরো বিরোধী নেতা লিওপোলদো লোপেজের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। লোপেজ বর্তমানে স্পেনে নির্বাসিত এবং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার পরিবারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাকে মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে।


