বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহযোগিতায় আবারো প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য জরুরি, এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।


