সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

দয়াগঞ্জে জবি শিক্ষার্থীদের ওপর ট্রাফিক সহায়তাকারীদের হামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫
বাংলাদেশ
0
দয়াগঞ্জে জবি শিক্ষার্থীদের ওপর ট্রাফিক সহায়তাকারীদের হামলা

দয়াগঞ্জে জবি শিক্ষার্থীদের ওপর ট্রাফিক সহায়তাকারীদের হামলা

0
শেয়ার হয়েছে
232
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে ট্রাফিক পুলিশের সহায়তাকারীরা (ভলান্টিয়ার)। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাগুরাগামী একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক সিগন্যালে বাসটি আটকে থাকলে শিক্ষার্থীরা বাস ছাড়ার অনুরোধ করেন। এ সময় ট্রাফিক সহায়তাকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে সহায়তাকারীরা পুলিশের লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।

হামলার শিকার সিএসই বিভাগের শিক্ষার্থী তালহা জুবায়ের বলেন, “তারা বাস ছেড়ে দেওয়ার পর হঠাৎ বড় ভাইদের ওপর আক্রমণ করে। আমরা বাঁচাতে গেলে পুলিশের লাঠি দিয়ে আমাদেরও মারে। পুলিশ তখন নীরব দর্শক ছিল।” অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসেন জানান, কালো হুডি পরা এক ব্যক্তি পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাঁদের মারধর করে।

আহতরা হলেন— তালহা জুবায়ের প্রিয়ম, আলামিন হোসেন, সোহাইল, মোহন, মোসাব্বির ও চৈতি।

হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড়ে জড়ো হয়ে বিচার দাবিতে স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ ফাঁড়ি থেকে একজন অভিযুক্তকে বের করা হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে তাকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন সহকারী প্রক্টরও আহত হন। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন অভিযুক্তকে পুলিশের সোপর্দ করা হয়।

জবি প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওয়ারী জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দেন।

তবে, গেন্ডারিয়া থানার ওসি গোলাম মুর্তজা জানান, “কাউকেই আটক করা হয়নি। চারজনকে মব থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangladesh ArmyDhaka NewsDoyaganj ClashJagannath UniversityJnUStudent AttackStudent ProtestTraffic Police Helperজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিট্রাফিক পুলিশঢাকাদয়াগঞ্জ সংঘর্ষশিক্ষার্থী হামলা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

রিমান্ডে দুদক কার্যালয়ে সালমান এফ রহমান
আদালত

রিমান্ডে দুদক কার্যালয়ে সালমান এফ রহমান

ফেব্রুয়ারি ১, ২০২৬
নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে ময়মনসিংহে সেনাপ্রধান
বাংলাদেশ

নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে ময়মনসিংহে সেনাপ্রধান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
বাংলাদেশ

আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

জানুয়ারি ৩১, ২০২৬
পরবর্তী পোস্ট
ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

Robber-gang-attacks-police-carrying-CNG-thinking-they-were-passengers

যাত্রী ভেবে পুলিশবাহী সিএনজিতে ডাকাত দলের হামলা

Khaleda-Zias-treatment-continues-under-advice-of-US-London-specialists

যুক্তরাষ্ট্র-লন্ডনের বিশেষজ্ঞদের পরামর্শে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৬)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৮৬)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৪৯৬)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৫১)
  • খেলা (১৬৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৫)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৫৮)
  • ধর্ম ও জীবন (৯)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪০)
  • ফুটবল (২২৭)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৩৬)
  • বাংলাদেশ (১,১২১)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৩৯)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৪)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৪১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪১৩)
  • লাইফস্টাইল (৬৯)
  • শিক্ষা (১০০)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৫৯)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৭)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বাছাইপর্বে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: শেষ চারের লড়াইয়ে ভারত-পাক দ্বৈরথ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • ৮৮ বছরে থামল মোহামেডানের সাবেক তারকার জীবনলড়াই ফেব্রুয়ারি ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান