গতকাল ঢাকার মিরপুরের রাসায়নিক গুদামে যে আগুন লাগে, তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি বরং আগুন থেকে টক্সিক গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাওয়ার কারণে সবাইকে দুরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার ১৫ অক্টোবর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এক ধরনের গ্যাস বের হচ্ছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।
ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। যেহেতু কেমিকেল সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিকেলের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে সময় লাগবে।
মিরপুরে রাসায়নিক গুদামে উদ্ধারকাজ শুরু করা যাবে কি না তা যাচাই করছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।


