বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

প্রধান উপদেষ্টার দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে—সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি
0
There-is-a-conflict-of-interest-in-the-Chief-Advisers-dual-role-Salahuddin-Ahmed

There-is-a-conflict-of-interest-in-the-Chief-Advisers-dual-role-Salahuddin-Ahmed

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এবং একইসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘স্বার্থের সংঘাত’ (Clash of Interest) হচ্ছে। তিনি বলেন, কমিশনের জমা দেওয়া চূড়ান্ত সুপারিশমালা, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত মূল ‘জুলাই জাতীয় সনদ’ থেকে “বহুদূরে সরে গিয়েছে।”

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জুলাই সনদ, গণভোটের সময় এবং জোটের রাজনীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, জুলাই সনদের ৮৪টি দফার মধ্যে যেগুলোতে বিএনপির ভিন্নমত (নোট অব ডিসেন্ট) ছিল, সেগুলো চূড়ান্ত সুপারিশে উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, “এই নোট অব ডিসেন্ট প্রথাগত নোট অব ডিসেন্ট নয়। …লেখা আছে যে, এই দফাগুলো… জনগণে ম্যান্ডেটপ্রাপ্ত হলে… সেই মতে বাস্তবায়ন করতে পারবে।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে– এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।”

গণভোটের সময় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যে মতপার্থক্য তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “(গণভোট) আগে হওয়ার কোনো যৌক্তিকতা এখন নেই, সময় নেই। তাছাড়া প্রয়োজনও নেই। কারণ একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি আমরা একটা ছোট্ট ব্যালটে এই গণসম্মতিটা নিতে পারি, সেটাই হবে সবচাইতে যৌক্তিক, প্রাসঙ্গিক, গ্রহণযোগ্য এবং অতিরিক্ত ব্যয় হবে না।”

এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে কি না— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজনীতিতে এ সমস্ত বিষয়ে শেষ কথা তো বলা যায় না।” তিনি জানান, এনসিপির পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি বা বিএনপিও কোনো প্রস্তাব দেয়নি। “তবে একদম সেই সমঝোতা বা সেই জোট হবে না– এটাও উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য আরও অপেক্ষা করতে হবে।”

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা গ্রহণযোগ্য হবে কি না— এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “তখন যারা ভোট বর্জন করেছিল (বিএনপি), তারা নিষিদ্ধ দল ছিল না, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও ছিল না। সুতরাং এখন আওয়ামী লীগের ভোট করতে না পারার সঙ্গে বিষয়টির তুলনা করা চলে না। …ওই কারণে আগামী নির্বাচন অবৈধ হবে বা অংশগ্রহণমূলক হবে না– এ ধারণার সঙ্গে আমরা একমত নই।”
বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangladesh PoliticsBNPConflict of InterestDr. YunusElection 2026JamaatJuly CharterNCPReferendumSalahuddin Ahmedগণভোটজামায়াতজুলাই সনদড. ইউনূসনির্বাচন ২০২৬বাংলাদেশ রাজনীতিবিএনপিসালাহউদ্দিন আহমেদস্বার্থের সংঘাত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ

মার্চ ১৭, ২০২৬
আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা
বাংলাদেশ

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

মার্চ ১৬, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মার্চ ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট
Grameen-Bank-window-set-on-fire-with-petrol-late-at-night

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের জানালায় পেট্রোল ঢেলে আগুন

Fire-in-a-bus-in-Kishoreganj-helper-sleeping-inside-is-unharmed

কিশোরগঞ্জে বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেলপার অক্ষত

hrithik-stand-by-ex-wife-sussanne/

প্রাক্তন স্ত্রী সুজানের পাশে হৃতিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার মার্চ ১৮, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান