সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুগান্তকারী মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সাদাপাথর, জাফলংসহ ছয়টি পর্যটনকেন্দ্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি ইকো ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন বিনির্মাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে একদিকে রক্ষা পাবে প্রাণ-প্রকৃতি, অন্যদিকে ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও।