সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আবেদন করা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি বলেছেন, এর ফলে ৯০ দিনের জায়গায় দেশকে ১০ বছর অনির্বাচিত সরকারকে দেখতে হয়েছে। তিনি বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও তা প্রয়োগ হবে পরবর্তী নির্বাচনে।


