বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকায় শীতের অনুভূতি ক্রমশ বাড়ছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনের জোরালো ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
সবশেষ ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাফ্লো/এফআইআর






