আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইসলামি প্রজাতন্ত্র ইরানে শাসনব্যবস্থা বা সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এর চরম পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এক শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সরকার বদলের পথে এগোলে ইসরায়েলের সংবেদনশীল ‘ডিমোনা পারমাণবিক স্থাপনায়’ সরাসরি আঘাত হানা হবে।
দক্ষিণ ইসরায়েলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ ডিমোনা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার এই কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান।
আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-এর (ISNA) বরাত দিয়ে ওই সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে শাসন পরিবর্তনের কোনো পদক্ষেপ নেয়, তবে ইরান প্রয়োজনে এই পারমাণবিক স্থাপনায় বিধ্বংসী আঘাত হানতে পিছপা হবে না।
সাম্প্রতিক নানা সংঘাতে এমনিতেই উত্তপ্ত পুরো অঞ্চল। তার ওপর পারমাণবিক স্থাপনায় হামলার এই নজিরবিহীন হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাফ্লো/এফআইআর






