বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল ১৪টি আসনে বিজয়ী হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর



