বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী। এই নিয়োগ ও গেজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন তিনি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
বাংলাফ্লো/এফআইআর






