বাংলাদেশের জাতীয় মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ২০২৫–২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার কিং চিকেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সম্মেলন প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির প্রতিনিধি আল-আমিন রানা, সহ-সভাপতি পদে রয়েছেন এস এ টিভির প্রতিনিধি মো. সেলিম হাওলাদার ও নিউজ২৪ টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু মিয়া, আর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসি নিউজের মহসিন পারভেজ, এটিএন নিউজের আহাদ আম্বিয়া খোকন ও গাজী টিভির আলাল আহমদ।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন একাত্তর টিভির সাদেক রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী পাভেল (দৈনিক কালবেলা) ও জিসান মাহমুদ (চ্যানেল ২৪)। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টিভির জসিম উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার কাউসার আহমেদ বিহন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক জনকণ্ঠের বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সিএইচডি টিভির নাসরিন আক্তার মৌসুমী এবং দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির জাহিদ হোসেন জনি।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চ্যানেল আই অনলাইনের মোশাররফ হোসেন, দৈনিক সরেজমিনের এইচ. এম. এরশাদ, নাগরিক টিভির এবাদুর রহমান এবং ফাল্গুনী টিভির লুৎফর রহমান। সম্মেলনে বক্তারা প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করা ও কুয়েতের আইন মেনে চলার আহ্বান জানান।

