বিনোদন ডেস্ক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আঙুলের কালির ছাপসহ ছবি পোস্ট করে তারা নাগরিক দায়িত্ব পালনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে স্বামী অনন্ত জলিলকে নিয়ে ভোট দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। গুলশানে ভোট দিয়ে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের পথ’। সংগীতশিল্পী জেফার রহমান এবারই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্যদিকে, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা একসঙ্গে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ঢাকা-৮ আসনে ভোট দিয়ে প্রবীণ অভিনেতা আবুল হায়াত পরিবেশকে ‘সুন্দর’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও তমা মির্জা, আনিকা কবির শখ, সাফা কবির, নাবিলা, মিষ্টি জান্নাতসহ অনেকে ভক্তদের ভোটদানে উৎসাহিত করেছেন এবং ‘সুন্দর আগামীর’ প্রত্যাশা জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






