ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’ সারা দেশে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচএসসি পাসেই অভিজ্ঞতা ছাড়া এই পদে আবেদনের সুযোগ রয়েছে। গত ০৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নির্বাচিতদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কাজের স্থান হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
একনজরে নিয়োগ তথ্য:
পদের নাম: সেলস অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতা: প্রয়োজন নেই (তবে বিক্রয়কাজে দক্ষদের অগ্রাধিকার)
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন মাধ্যম: অনলাইন (স্কয়ার টয়লেট্রিজ ওয়েবসাইট)
বাংলাফ্লো/এফআইআর






