বিনোদন ডেস্ক
ঢাকা: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
এর আগে, আপসের শর্ত ভঙ্গ ও বাদীকে মারধরের অভিযোগে গত ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ১৮ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণী নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। পিবিআই তদন্ত শেষে গত ৭ জানুয়ারি নোবেলসহ বাকিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এ মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের মা, স্ত্রী এবং দুই সহযোগী।
বাংলাফ্লো/এম এইচ এইচ






