বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো তার পরিবারের আদরের পোষা বিড়াল ‘জেবু’ও। আজ ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরার সময় স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পাশাপাশি তারেক রহমানের সফরসঙ্গী হয়েছে সাইবেরিয়ান ব্রিডের এই বিড়ালটি।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জেবুর আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাম: জেবু (Jebu)।
জাত: সাইবেরিয়ান (Siberian Breed)।
বয়স: ৭ বছর।
জেবুকে বাংলাদেশে আনার জন্য তার নিজস্ব পাসপোর্ট তৈরি করা হয়েছিল এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষের প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হয়েছিল। ফলে কোনো আইনি জটিলতা ছাড়াই সে তারেক রহমানের পরিবারের সঙ্গে ঢাকায় পৌঁছাতে পেরেছে।
যুক্তরাজ্যে থাকাকালে তারেক রহমানের সঙ্গে জেবুর খুনসুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার ভাইরাল হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই বিড়ালটির সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। তারেক রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জেবু মূলত তার মেয়ে জাইমা রহমানের বিড়াল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং সবার আদরের পাত্রে পরিণত হয়। লন্ডনের ঠান্ডা আবহাওয়া ছেড়ে জেবু এখন বাংলাদেশের আবহাওয়ায় তারেক রহমানের গুলশানের বাসভবনে বসবাস করবে।
বাংলাফ্লো/এফআইআর






