স্পোর্টস ডেস্ক
ঢাকা: রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ তাদের ব্র্যান্ডিংয়ে বড় ধরনের চমক নিয়ে এসেছে। দীর্ঘ সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পণ্যটির সঙ্গে যুক্ত থাকার পর, এবার টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা এখন থেকে টাইলক্সের প্রচারণায় প্রধান মুখ হিসেবে কাজ করবেন।
টাইলক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটে শোয়েব আখতারের গতি, শক্তি এবং আগ্রাসী মানসিকতা ব্র্যান্ডটির মূল বার্তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। শোয়েব আখতার বর্তমানে বিপিএলের দল ‘ঢাকা ক্যাপিটালস’-এর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে। নতুন বিজ্ঞাপনে তাকে ‘ক্লিন মানেই টাইলক্স—টাইলক্স মানেই ক্লিন’ স্লোগানে দেখা যাবে।
টাইলক্স বাংলাদেশের একমাত্র অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ, যার কোনো কড়া কেমিক্যাল গন্ধ নেই। এটি ঘরবাড়ি ও কর্মক্ষেত্রকে জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। রিমার্কের এমডি নাজমুল আলম জানান, এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে প্রস্তুত টাইলক্স আসলে একটি ‘অলরাউন্ডার’ পণ্য।
নতুন দায়িত্ব পেয়ে শোয়েব আখতার বলেন, “পরিচ্ছন্নতা সুস্থ থাকার প্রথম শর্ত। ক্রিকেট ক্যারিয়ারে ফিটনেস ও পরিচ্ছন্নতা আমার কাছে সবসময় গুরুত্ব পেত। টাইলক্সের মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।” অন্যদিকে, টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, “সাকিব আল হাসানের মাধ্যমে যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল, শোয়েব আখতারের মাধ্যমে তা আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়বে।”
বাংলাফ্লো/এফআইআর






