সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল-চশমা ছিনতাই
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ফোন ও চশমা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে, ওই বিচারকের পথরোধ করে তিন ছিনতাইকারী মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী ওই জজের নাম অরুনাভা চক্রবর্তী। তিনি পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন ব্যক্তি তাঁর পথরোধ করে হুমকি-ধমকি দেয়। ছিনতাইকারীরা রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি, তাঁর চোখের চশমাটিও নিয়ে যায়।
রাত ১০টার দিকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, ভুক্তভোগী জজ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ডিসি বলেন, “সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। …এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।”
বাংলাফ্লো/এফআইআর






