আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যেই এক নজিরবিহীন ফোনালাপ হলো ইরান ও সৌদি আরবের শীর্ষ নেতাদের মধ্যে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলাপ হয়, যেখানে রিয়াদ তেহরানকে বড় ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
ফোনালাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের কঠোর অবস্থান। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানকে আশ্বস্ত করেছেন যে, ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূখণ্ড বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, যেকোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে তেহরান যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে। তিনি সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।
বিশ্লেষকরা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন।
দুই নেতাই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যের ওপর জোর দিয়েছেন।
বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবিলায় সংলাপ ও সমঝোতাকেই প্রাধান্য দিচ্ছে দুই দেশ।
বাংলাফ্লো/এফআইআর






