মারা গেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ‘টাইগার ৩’-এর সহ-অভিনেতা বরিন্দর সিং ঘুমান। মাত্র ৪১ বছর বয়সে হঠাৎ মৃত্যু হয়েছে এই পাঞ্জাবি অভিনেতা ও বডিবিল্ডারের।
খবরে জানা গেছে, অমৃতসরের ফোর্টিস হাসপাতালে সামান্য একটি বাইসেপ সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন বরিন্দর। একই দিন বাসায় ফেরার কথা ছিল তার। কিন্তু প্রক্রিয়া চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং চিকিৎসকদের চেষ্টাতেও বাঁচানো যায়নি।
ফোর্টিস হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তিনি ৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বরিন্দর ঘুমান ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত বডিবিল্ডার, যাকে অনেকে ডাকতেন ‘দ্য হি-ম্যান অব ইন্ডিয়া’ নামে। ২০০৯ সালে তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয় করেন এবং একই বছরে ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া তিনি ছিলেন ভারতের প্রথম আইএফবিবি প্রো কার্ডধারী বডিবিল্ডার, যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি এনে দেয়।
তার মৃত্যুতে চলচ্চিত্র জগত, ফিটনেস কমিউনিটি এবং ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
মৃত্যুর একদিন আগেও (৮ অক্টোবর) বরিন্দর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি গায়ক রাজভীর জাওয়ান্দার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছিলেন,“শান্তিতে থাকো ভাই, পাঞ্জাব ও পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটি এক বিরাট ক্ষতি।”
অভিনয় জীবনে তিনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন ‘কাবাডি ওয়ান্স এগেইন’ (২০১২) ছবিতে। এছাড়াও বলিউডে দেখা গেছে তাকে ‘রোয়ার: টাইগারস অব দ্য সুন্দরবন’ (২০১৪) ও মারজাভা (২০১৯) সিনেমায়। হাঙ্গামা এক্সপ্রেস


