বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

ম্যাজিস্ট্রেটকে হুমকি ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন: রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
0
ম্যাজিস্ট্রেটকে হুমকি ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন: রুমিন ফারহানাকে তলব

ম্যাজিস্ট্রেটকে হুমকি ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন: রুমিন ফারহানাকে তলব

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের অভিযোগে বড় বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ঘটনায় তাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে প্রায় ৪০০-৫০০ লোক সমাগম করে বিশাল মঞ্চ বানিয়ে মাইক ব্যবহার করে সভা করছিলেন রুমিন। ভ্রাম্যমাণ আদালত সভা বন্ধ করতে গেলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, রুমিন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’

এছাড়া জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং তার সমর্থকদের মারমুখী আচরণের মাধ্যমে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া রুমিন ফারহানাকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: BD Election 2026Brahmanbaria-2Election Code of ConductMagistrate ThreatRumin Farhanaজাতীয় নির্বাচন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ

মার্চ ১৭, ২০২৬
আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা
বাংলাদেশ

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

মার্চ ১৬, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মার্চ ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট
বাজার নিয়ন্ত্রণে জি-টু-জি ভিত্তিতে এলপিজি আনবে সরকার

বাজার নিয়ন্ত্রণে জি-টু-জি ভিত্তিতে এলপিজি আনবে সরকার

অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই ১ শতাংশ স্বাক্ষরে ছাড়: সিইসি

অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই ১ শতাংশ স্বাক্ষরে ছাড়: সিইসি

গুলশানে বারের ড্যান্সার তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

গুলশানে বারের ড্যান্সার তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার মার্চ ১৮, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান